বর্তমান পরিপ্রেক্ষিত

জাতীয় যুব দিবস উপলক্ষে মেহেরপুরে চেক বিতরণ

By মেহেরপুর নিউজ

November 01, 2020

মেহেরপুর নিউজ:

বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস উপলক্ষে মেহেরপুরে আলোচনা সভা ও প্রশিক্ষিত যুবকদের মধ্যে চেক বিতরণ করা হয়েছে। রবিবার বিকালে মেহেরপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তর মিলনায়তনে আলোচনা সভা শেষে চেক বিতরণ করা হয়।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জুমের মাধ্যমে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মৃধা মোহাম্মদ মুজাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল হালিম, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহীন, আওয়ামী লীগ নেতা শহীদ সাদিক হোসেন বাবুল। বক্তব্য রাখেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক ফিরোজ আহমেদ। পরে সেখানে প্রশিক্ষিত যুবকদের মধ্যে সনদপত্র বিতরণ ও ঋণের চেক বিতরণ করা হয়।