বর্তমান পরিপ্রেক্ষিত

জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে পুরস্কার বিতরণ

By মেহেরপুর নিউজ

July 28, 2022

মেহেরপুর নিউজ :

মেহেরপুর জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের উদ্যোগে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে আয়োজিত জেলা পর্যায়ে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরের দিকে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা পর্যায়ের প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।জেলা প্রশাসক ড. মুহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ রাফিউল আলম,সামাজিক বন বিভাগ কুষ্টিয়ার বিভাগীয় বন কর্মকর্তা জিএম মোহাম্মদ কবীর।

স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোহাম্মদ মোজাহিদুল ইসলামের সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার মাহফুজুল হোসেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাস ,গাংনী পৌর সভার মেয়র আহমেদ আলী,পিপি পল্লব ভট্টাচার্য, মেহেরপুর বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি প্রফেসর হাসানুজ্জামান মালেক, বন কর্মকর্তা জাফরুল্লাহ, মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসের স্টেশন মাস্টার আব্দুর রাজ্জাক প্রমূখ উপস্থিত ছিলেন।