মেহেরপুর নিউজ:
জাতীয় শিক্ষা সপ্তাহ প্রতিযোগিতা উপলক্ষে উপজেলা পর্যায়ে হাম নাত, কেরাত নৃত্য, আবৃতি, চিত্রাংকন সেরা শিক্ষক সেরা শিক্ষার্থীর সেরা শিক্ষা প্রতিষ্ঠান প্রতিযোগিতা ২০২২ উদ্বোধন করা হয়েছে।
বুধবার সকালের দিকে মেহেরপুর কবি নজরুল শিক্ষা মন্জিল মিলনায়তনে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। মেহেরপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার আনোয়ারুল ইসলাম প্রতিযোগিতার উদ্বোধন করেন। এ সময় বামনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফৌজিয়া আফরোজ তুলি, বি এম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আতিকা রহমান প্রমূখ উপস্থিত ছিলেন।