বর্তমান পরিপ্রেক্ষিত

জাতীয় শিশু দিবস উপলক্ষে শিশুদের গোলাপ দিয়ে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে এনসিটিএফ

By মেহেরপুর নিউজ

March 17, 2023

মেহেরপুর নিউজ:

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ছোট্ট ছোট্ট শিশুদের হাতে গোলাপ দিয়ে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে মেহেরপুর জেলা এনসিটিএফ।

শুক্রবার দুপুরের দিকে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে ছোট ছোট শিশুদের হাতে গোলাপ তুলে দেয় এনসিটিএফ এর সদস্যরা।মেহেরপুর জেলা এনসিটিএফ এর সভাপতি অনুভা বিশ্বাসের নেতৃত্বে বেশ কিছু শিশুদের হাতে এসব ফুল তুলে দেওয়া হয়। এর আগে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্প মাল্য অর্পণ করা হয়।

এ সময় মেহেরপুর জেলা এনসিটিএফ এর সাধারণ সম্পাদক ফাহিম মুনতাসির নাবিল, সহ-সভাপতি এহতেসাম হক সিয়াম, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুমা সুলতানা রানী, সাংগঠনিক সম্পাদক আফরিন আক্তার কথা, শিশু সাংবাদিক শাহী আল সাদাত, শিশু গবেষক মাহাথির আহমেদ, সারা তামান্না রোজা, চাইল্ড পার্লামেন্ট সদস্য ইবনে সামির রহমান প্রমূখ সেখানে উপস্থিত ছিলেন।