বর্তমান পরিপ্রেক্ষিত

জাতীয় শোক দিবস উপলক্ষে ইউপি সদস্য সিরাজুল ইসলামের উদ্যোগে কাঙ্গালী ভোজ

By মেহেরপুর নিউজ

August 15, 2022

মেহেরপুর নিউজ:

জাতীয় শোক দিবস উপলক্ষে মেহেরপুর সদর উপজেলা আমদহ ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য সিরাজুল ইসলামের উদ্যোগে আলোচনা সভা, দোয়া অনুষ্ঠান ও কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়।

ইউপি সদস্য সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে মেহেরপুর জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সরফরাজ হোসেন মৃদুল, ৮ নং ওয়ার্ড পর্যায়ে আওয়ামী লীগের সভাপতি আঃ হান্নান,নজরুল ইসলাম,সাইফুল আজম,ফারুক হোসেন,,নজরুল ইসলাম, কাজীমুল, সফিকুল ইসকাম,রফিকুল ইসলাম,কাজল মিশা,রতন আলী, মিজানুর রহমান,রবিউল ইসলাম, ফিরাতুল ইসলাম, টগর বলী,কমর উদ্দীন , বাবর আলী,মফিজুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।পরে সেখানে ১৫ আগস্ট নিহত সকলের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।এবং সেখানে কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়।