বর্তমান পরিপ্রেক্ষিত

জাতীয় শোক দিবস উপলক্ষে কৃষক লীগের দোয়া অনুষ্ঠান

By মেহেরপুর নিউজ

August 15, 2021

মেহেরপুর নিউজ:

জাতীয় শোক দিবস উপলক্ষে মেহেরপুর সদর উপজেলা কৃষক লীগের উদ্যোগে আলোচনা সভা, দোয়া অনুষ্ঠান ও খাবার বিতরণ করা হয়েছে।

রবিবার সন্ধ্যায় মেহেরপুর সদর উপজেলা কৃষকলীগের কার্যালয় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সদর উপজেলা কৃষকলীগের সভাপতি ও পৌর কাউন্সিলর জাফর ইকবাল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমদহ ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সরফরাজ মৃদুল, সদর উপজেলা যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন আনু, জেলা কৃষকলীগের সহ-সভাপতি হাশেম আলী।

বক্তব্য রাখেন মেহেরপুর জেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান হিরণ, শহর যুবলীগের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম।পরে সেখানে দোয়া ও খাবার বিতরণ করা হয়।