বর্তমান পরিপ্রেক্ষিত

জাতীয় শোক দিবস উপলক্ষে জেলা কৃষক লীগের সহ-সভাপতির উদ্যোগে দোয়া মাহফিল

By মেহেরপুর নিউজ

August 15, 2022

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা কৃষক লীগের সহ-সভাপতি হাসেম আলীর উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলের দিকে মেহেরপুর শহরের ওয়াপদা মোড় এলাকায় এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা কৃষক লীগের সহ-সভাপতি হাসেম আলী।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট ইব্রাহিম শাহীন। এই সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক মুয়াজ্জেম হোসেন, কৃষকলীগের নেতা নজরুল ইসলাম, আনন্দ, আইজ্জুদ্দিন,জহিরুল প্রমূখ। আলোচনা সভা শেষে সেখানে দোয়া মাহফিল ও খাবার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।