বর্তমান পরিপ্রেক্ষিত

জাতীয় শোক দিবস উপলক্ষে জিনিয়াস ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে আলোচনা সভা

By মেহেরপুর নিউজ

August 15, 2022

মেহেরপুর নিউজ:

জাতীয় শোক দিবস উপলক্ষে মেহেরপুর জিনিয়াস ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের উদ্যোগে শিশুদের মাঝে বিভিন্ন প্রতিযোগিতা, আলোচনা সভা, দোয়া অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়।

সোমবার সকালে জিনিয়াস ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জিনিয়াস ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ রীতা পারভীনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপাধ্যক্ষ শামসুর রহমান টুটুল, সহকারী শিক্ষক হাবিবুর রহমান প্রমূখ। পরে সেখানে ১৫ আগস্ট নিহত সকলের আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। এর আগে জাতীয় শোক দিবস উপলক্ষে শিশুদের মধ্যে বিভিন্ন প্রতিযোগিতা এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।