বর্তমান পরিপ্রেক্ষিত

জাতীয় শোক দিবস উপলক্ষে পৌর মেয়রের খাবার বিতরণ

By মেহেরপুর নিউজ

August 15, 2021

মেহেরপুর নিউজ:

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদৎ বার্ষিকী উদযাপন উপলক্ষে পথচারীদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। মেহেরপুর পৌরসভার মেয়র ও জেলা যুবলীগের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটনের উদ্যোগে রবিবার দুপুরের দিকে মেহেরপুর শহরের প্রধান প্রধান সড়ক গুলোতে পথচারীদের মাঝে এসব খাবার বিতরণ করা হয়।

পৌরমেয়র মাহফুজুর রহমান রিটন উপস্থিত থেকে পথচারীদের মধ্যে খাবার বিতরণ করেন। এ সময় সেখানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেহেরপুর পৌরসভার প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, মেহেরপুর পৌরসভাট কাউন্সিলর আল মামুন, আব্দুল্লাহেল বাপ্পি, সংরক্ষিত মহিলা কাউন্সিলর আলপনা খাতুন, যুবলীগ নেতা ইয়ানুস আলী, শারাফুদ্দিন, উজ্জল সহ ছাত্রলীগ ও যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।