বর্তমান পরিপ্রেক্ষিত

জাতীয় শোক দিবস উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

By মেহেরপুর নিউজ

August 15, 2022

মেহেরপুর নিউজ:

১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

সেমবার দুপুরের দিকে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। জেলা প্রশাসক ড. মুহাম্মদ মুনসুর আলম খান উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যদের মধ্যে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোহাম্মদ মুজাহিদুল ইসলাম, পুলিশ সুপার মোঃ রাফিউল আলম,মেহেরপুর জেলা পরিষদের প্রশাসক গোলাম রসুল, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, মেহেরপুর জেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি প্রফেসর হাসানুজ্জামান মালেক প্রমূখ উপস্থিত ছিলেন।