বর্তমান পরিপ্রেক্ষিত

জাতীয় শোক দিবস উপলক্ষে মুজিবনগরে আলোচনা ও দোয়া অনুষ্ঠান

By মেহেরপুর নিউজ

August 15, 2022

মেহেরপুর নিউজ:

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মুজিবনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজন করা হয় আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও চেক বিতরণ অনুষ্ঠান।

আলোচনা সভায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আসাদুজ্জামান। সভা বক্তব্য রাখেন অফিসার ইনচার্জ মেহেদী রাসেল। এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন সরকারি কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলে।

অনুষ্ঠনে উপজেলা সমাজসেবা কার্যালয়ের কর্তৃক ২৫ জনকে দুই হাজার টাকার মোট ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়। এছাড়াও যুব উন্নয়ন অধিদপ্তর থেকে চেক বিতরণ করা হয়। চেক বিতরণ করা হয় কর্মসংস্থান ব্যাংকের পক্ষ থেকে।

এদিকে মুজিবনগর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মোনাখালী ইউনিয়ন পরিষদের উদ্যোগে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোনাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুর রহমান। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সংরক্ষিত আসনের মহিলা মেম্বারগণ ও নয় ওয়ার্ডের সদস্যবৃন্দ।