বর্তমান পরিপ্রেক্ষিত

জাতীয় শোক দিবস উপলক্ষে মেহেরপুরের বন্দর গ্রামে মিলাদ মাহফিল

By মেহেরপুর নিউজ

August 15, 2020

মেহেরপুর নিউজ:

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মেহেরপুর সদর উপজেলার বন্দর গ্রামবাসীর উদ্যোগে মিলাদ মাহফিল ও দোয়া করা হয়েছে।

শনিবার রাতে বন্দর জামে মসজিদে এ মিলাদ মাহফিল ও দোয়া করা হয়। এ সময় ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহিনুল ইসলাম শাহীন, গাসুল হোসেন, কামরুজ্জামান হাসান, রবিউল ইসলাম, মেহেরপুর জেলা ছাত্রলীগের সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এস,এম রাকিবুজ্জামান রাব্বিসহ স্থানীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।