মেহেরপুর নিউজ:
জাতীয় শোক দিবস উপলক্ষে মেহেরপুর সদর উপজেলা পরিষদের উদ্যোগে আলোচনা সভা, দোয়া অনুষ্ঠান,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়।
সোমবার সকালের দিকে মেহেরপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে মেহেরপুর সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা আসাদুজ্জামান রিপন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আফিল উদ্দিন,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বিপ্লব কুমার কুণ্ডু প্রমুখ সেখানে উপস্থিত ছিলেন। পরে সেখানে দোয়া অনুষ্ঠান, কাঙ্গালি ভোজ অনুষ্ঠিত হয়। এর আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।