বর্তমান পরিপ্রেক্ষিত

জাতীয় শোক দিবস পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

July 17, 2022

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক ড.মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন মেহেরপুর জেলা পরিষদের প্রশাসক গোলাম রসুল, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোহাম্মদ মোজাহিদুল ইসলাম, সিভিল সার্জন ডাঃ মোঃ জওয়াহেরুল আনাম সিদ্দিকী, অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল হুদা, অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম।

এছাড়াও প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন মেহেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম,মেহেরপুর জেলা আনসার কমান্ড্যান্ট সাহাদাত হোসেন, মেহেরপুর জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক কাজী কাদের মোহাম্মদ ফজলে রাব্বী, সদর উপজেলা নির্বাহি অফিসার আসাদুজ্জামান রিপন, গাংনী উপজেলা নির্বাহি অফিসার মৌসুমী খানম, গাংনী পৌর মেয়র আহমেদ আলী,মেহেরপুর জেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি প্রফেসর হাসানুজ্জামান মালেক, মেহেরপুর জেলা ক্রীড়া অফিসার আরিফ আহমেদ, মেহেরপুর পৌরসভার কাউন্সিলর শাহিনুর রহমান রিটন প্রমূখ।