বর্তমান পরিপ্রেক্ষিত

জাতীয় শোক দিবস পালনে মুজিবনগরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

July 23, 2022

মেহেরপুর নিউজ:

১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন করার লক্ষ্যে মেহেরপুরের মুজিবনগরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরের দিকে মুজিবনগরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম তোতার সভাপতিত্বে প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহীন, মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, বাগোয়ান ইউনিয়নের চেয়ারম্যান আইয়ুব হোসেন প্রমূখ।