বর্তমান পরিপ্রেক্ষিত

জাতীয় শোক দিবস পালন উপলক্ষে মেহেরপুর জেলা যুবলীগের প্রস্তুতি সভা

By মেহেরপুর নিউজ

August 13, 2021

মেহেরপুর নিউজ :

জাতীয় শোক দিবস পালন উপলক্ষে মেহেরপুর জেলা যুবলীগের উদ্যোগে প্রস্তুতি সভার আয়োজন করা হয়।

শুক্রবার বিকালে মেহেরপুর পৌরসভা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা যুবলীগের আহ্বায়ক ও পৌর মেয়র মাহফুজুর রহমান রিটনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন মেহেরপুর জেলা যুবলীগের সদস্য ইউনুস আলী, মাহবুব ডালিম, সাজাদুর রহমান সাজু প্রমূখ সভায় ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন উপলক্ষে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়।