মেহেরপুর নিউজ:
জাতীয় স্থানীয় সরকার দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে গণভবনে অনুষ্ঠিয় অনুষ্ঠানে অংশগ্রহণ বিষয়ে ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালের দিকে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ ব্রিফিং অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোঃ শামীম হাসান এর সভাপতিত্বে উপস্থিত ব্রিফিং অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ শামীম হোসেন, গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেক, ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাস। ব্রিফিং -এ অন্যদের মধ্যে জেলা পরিষদের চেয়ারম্যানের আব্দুস সালাম, গাংনী পৌরসভার মেয়র আহমেদ আলী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যানের অ্যাড: ইয়ারুল ইসলাম,ভাইস চেয়ারম্যান আবুল হাসেম,লতিফুন্নেছা লতা, গাংনী উপজেলা ভাইস চেয়ারম্যান রাশেদুল হক, মুজিবনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আফরোজা খাতুন উপস্থিত ছিলেন।
এছাড়াও উপস্থিত ছিলেন আমঝুপি ইউনিয়নের চেয়ারম্যান বোরহান উদ্দিন আহমেদ চুন্নু, বুড়িপোতা ইউনিয়নের চেয়ারম্যান শাহ জামান, বাড়াদী ইউনিয়নের চেয়ারম্যান মোমিনুল ইসলাম, কুতুবপুর ইউনিয়নের চেয়ারম্যান সেলিম রেজা, শ্যামপুর ইউনিয়নের মতিউর রহমান, আমদাহ ইউনিয়নের চেয়ারম্যান রওশন আলি টোকন, কাথুলি ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান রানা, সাহারবাটি ইউনিয়নের চেয়ারম্যান মশিউর রহমান, তেতুলবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান নুরুলহুদা বিশ্বাস, কাজীপুর ইউনিয়নের চেয়ারম্যান আলম হোসেন, বামুন্দি ইউনিয়নের চেয়ারম্যান ওবায়দুর রহনান, ষোলটাকা ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন পাসা, মটমুড়া ইউনিয়নের চেয়ারম্যান সোহেল আহমেদ, রায়পুর ইউনিয়নের চেয়ারম্যান গোলাম সাকলাইন,ধানখোলা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, মহাজনপুর ইউনিয়নের চেয়ারম্যান আমাম হোসেন মিলু, বাগোয়ান ইউনিয়নের চেয়ারম্যান আয়ুব হোসেন, মোনাখালী ইউনিয়নের চেয়ারম্যান মফিজুর রহমান, দারিয়াপুর ইউনিয়নের চেয়ারম্যান মাহবুবুর রহমান, জেলা পরিষদের সদস্য ইমতিয়াজ হোসেন মিরন, আজিমুল বারী মুকুল, শামীম আরা হীরা, শাহানা ইসলাম সান্তনা প্রমুখ ।