রাজনীতি

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

By মেহেরপুর নিউজ

January 10, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১০ জানুয়ারি: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে মেহেরপুর জেলা যুবলীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করা হয়। আজ শুক্রবার সন্ধ্যায় যুবলীগের কার্যালয়ে  জেলা যুবলীগের সভাপতি সাজ্জাদুল আনাম পুষ্পমাল্য অর্পন করে। এ সময় সেখানে অন্যন্যদের মধ্যে জেলা যুবলীগের সাংগাঠনিক সম্পাদক মিজানুর রহমান হিরন, উপজেলা সম্পাদক আল মামুন, শ্রমিক নেতা নুরুল ইসলাম,যুবনেতা ফকির মহাম্মদ, গুট্রু, মন্টু, মিন্টু, ইকবাল হোসেন, আবু সুফিয়ান প্রমুখ উপস্থিত ছিলেন।