মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৮ সেপ্টেম্বর :
জাতীয় ইমাম সমিতি মেহেরপুর জেলা শাখার উদ্যোগে মেহেরপুর পৌর শাখার কমিটি গঠন করা হয়েছে। নব গঠিত কমিটিতে মাও. মোঃ জহিরুল ইসলাম সভাপতি ও মাও. মোঃ রোকুনুজ্জামান সম্পাদক নির্বাচিত হয়েছেন। শুক্রবার সকালে মেহেরপুর মল্লিকপাড়া জামে মসজিদে জাতীয় ইমাম সমিতি মেহেরপুর জেলা শাখার সভাপতি আলহাজ মাও. আনছারউদ্দিন বেলালীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন মাও. মোঃ জহিরুল ইসলাম, মাও. মোঃ রোকুনুজ্জামান, মাও. মোঃ হেকমতুল্লাহ, মাও. শাহ আলম প্রমুখ।
আলোচনা সভা শেষে মাও. মোঃ জহিরুল ইসলামকে সভাপতি ও মাও. মোঃ রোকুনুজ্জামানকে সম্পাদক করে ১৯ সদস্য বিশিষ্ট জাতীয় ইমাম সমিতি মেহেরপুর পৌর শাখার কমিটি গঠন
করা হয়। কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি মাও. মোঃ হেকমতুল্লাহ ও মুফতী হাফিজুর রহমান, সহ-সম্পাদক মাও. সিরাজউদ্দিন, সাংগাঠনিক সম্পাদক মুফতী সাদিকুর রহমান, সহ-সাংগাঠনিক সম্পাদক মাও. শাহ আলম, অর্থ সম্পাদক মাও. শাহ জালাল, দপ্তর সম্পাদক মাও. ইয়ারুল ইসলাম, সহ-দপ্তর সম্পাদক হাফেজ জামালউদ্দিন, প্রচার সম্পাদক মাও. মুসলিমউদ্দিন, শিক্ষাও সাহিত্য সম্পাদক মাও. হাসানুজ্জামান, সমাজ কল্যাণ সম্পাদক হাফেজ আহমদুল্লাহ এবং সদস্য মাও. আনছারউদ্দিন বেলালী, মাও. আব্দুল হান্নান খান, মুফতী আবুল কালাম কাছেমী, মাও. মাহবুব হোসাইন, মাও. শরিফুদ্দিন ও মাও. মোখলেছুর রহমান।