মেহেরপুর নিউজ, ০৪ অক্টোবর: মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে মেহেরপুর শহীদ সামসুজ্জোহা নগর উদ্যানে অনুষ্ঠিত ৩ দিন ব্যাপী ৪র্থ জাতীয় উন্নয়ন মেলা উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেনের সভাপেিত্ব বঙ্গবন্ধুর উন্নয়ন দর্শন ও আজকের বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন মেহেরপুর ১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন, অতিরিক্ত সচিব মুজিবুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল খালেক। মূল পতিপাদ্যের উপর আলোচনা করেন। সরকারী কলেজের সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল আমিন। এর আগে বেলুন ও পায়রা উড়িয়ে ৩ দিন ব্যাপী ৪র্থ জাতীয় উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়।