বর্তমান পরিপ্রেক্ষিত

জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপন উপলক্ষে গাংনীতে রালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

October 02, 2019

মেহেরপুর নিউজ:

“বৈশ্বিক প্রতিযোগিতায় উৎপাদনশীলতা” এ প্রাতিপাদ্যকে সামনে রেখে জাতীয় উৎপাদনশীলতা দিবস- ২০১৯ উদযাপন উপলক্ষে মেহেরপুরের গাংনীতে বর্ণাঢ্য রালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসন আয়োজিত বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা প্রশাসনের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ভুমি কর্মকর্তা সুখময় সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ফুলকুড়ি শিশু শিক্ষালয়ের অধ্যক্ষ ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সিরাজুল ইসলাম, মহিলা কর্মকর্তা নাসিমা খাতুন, আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান আতু, গাংনী থানার এস আই এবারত হোসেন, সাংবাদিক মাহাবুব আলম প্রমুখ।

এসময় উপজেলার সর্বস্তরের কৃষক ও জনগণ উপস্থিৎ ছিলেন। এর আগে একটি রর্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।