মেহেরপুর নিউজঃ ৪৪তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপে ভেন্যু চ্যাম্পিয়ন হয়ে টায়ার-১ এ খেলার যোগ্যতা অর্জন করায় মেহেরপুর জেলা ক্রিকেট দলকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় মেহেরপুর স্টেডিয়াম মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ৪৪তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণকারী মেহেরপুর জেলা দলের খেলোয়াড়দের সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার আরিফ আহমেদ, জেলা ক্রীড়া সংস্থার সদস্য মিজানুর রহমান, আসাদুর রহমান লিটন, সাইদুর রহমান জিকো, তামীম হোসেনসহ ক্রীড়া সংগঠক ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠান শেষে ক্রিকেটারদের সম্মানে একটি ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।