বর্তমান পরিপ্রেক্ষিত

জাতীয় নির্বাচন উপলক্ষে কর্মকর্তাদের প্রশিক্ষন শুরু

By মেহেরপুর নিউজ

December 20, 2018

মেহেরপুর নিউজ, ২০ ডিসেম্বর : একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মেহেরপুর জেলা নির্বাচন অফিসের উদ্যোগে ভোট গ্রহন কর্মকর্তাদের প্রশিক্ষন শুরু হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে মেহেরপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ প্রশিক্ষন শুরু হয়। জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোঃ আতাউল গনির সভাপতিত্বে প্রশিক্ষনে অনুষ্ঠানে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, জেলা নির্বাচন অফিসার আহাম্মদ আলী, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদুল আলম, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম প্রমুখ। প্রশিক্ষনের প্রথম দিনে ৮৪ জন প্রিজাইডিং অফিসার ৪শ ৫৪ জন সহকারী প্রিজাইডিং অফিসার অংশ গ্রহন করে।