বর্তমান পরিপ্রেক্ষিত

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা–২০২৬ অনুষ্ঠিত মুজিবনগরে বল্লভপুর সঃ প্রাঃ বিদ্যালয়ের শিক্ষার্থীর সাফল্য

By Meherpur News

May 20, 2026

মেহেরপুর নিউজঃ

মুজিবনগর উপজেলায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা–২০২৬ উপলক্ষে ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ ও কাবিং প্রতিযোগিতা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা বিভাগের আয়োজনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে নিজেদের প্রতিভার স্বাক্ষর রাখে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার সাইফুল হুদা। এছাড়া উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহা. হাফিজুর রহমান।

প্রতিযোগিতায় বল্লভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী ছাত্র এলভিন আরিয়ান কীর্ত্তনীয়া কৃতিত্বপূর্ণ সাফল্য অর্জন করে। সে দেশাত্মবোধক গানে প্রথম স্থান, পল্লীগীতি গানে প্রথম স্থান, কবিতা আবৃত্তিতে তৃতীয় স্থান এবং মেধাভিত্তিক ইংরেজি কুইজ প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করে বিদ্যালয় ও এলাকার সুনাম বয়ে আনে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সারমিন পপি, রুথ ছবি বিশ্বাস ও শ্যামল কুমারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকরা।

অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেন। বক্তারা বলেন, এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের সৃজনশীলতা, দেশপ্রেম ও সাংস্কৃতিক চর্চার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।