মেহেরপুর নিউজ:
৪৪ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষে মেহেরপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলামের সভাপতিত্বে প্রস্তুতি সভায় অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক লিউজা-উল জান্নাহ, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত জাহান, ছহিউদ্দিন ডিগ্রী কলেজের অধ্যক্ষ একরামুল আজিম সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগন উপস্থিত ছিলেন।