বর্তমান পরিপ্রেক্ষিত

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ১ ব্যবসায়ীর জরিমানা

By মেহেরপুর নিউজ

July 05, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে ভ্রাম্যমাণ অভিযানে গ্যাস বিক্রয়ের ভাউচার প্রদান না করা ও গ্যাসের মুল্যতালিকা প্রদর্শন না করার অপরাধে ডিলারের জরিমানা ।

বুধবার দুপুরের দিকে মেহেরপুর শহরের ক্যাশবপাড়া মেসার্স আগরওয়ালা এন্টারপ্রাইজ নামক গ্যাসের ডিলার প্রতিষ্ঠানে এ অভিযান চালানো হয়। মেহেরপুর জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক সজল আহমেদের নেতৃত্বে অভিযানে গ্যাস বিক্রয়ের ভাউচার প্রদান না করা ও গ্যাসের মুল্যতালিকা প্রদর্শন না করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ও ৪৫ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এর আগে মেহেরপুর জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে বড় বাজারে মরিচসহ বিভিন্ন সবজি, মাছের বাজার ও মুদি দোকানে অভিযানে সবাইকে পণ্যের ক্রয় বিক্রয় ভাউচার সংরক্ষণ ও যথাযথভাবে মুল্যতালিকা প্রদর্শন এবং ন্যায্যমূল্যে পণ্য বিক্রয়ের ব্যাপারে সতর্ক করা হয়। অভিযানে সহযোগিতায় জেলা কৃষি বিপণন কর্মকর্তা মো: আব্দুর রাজ্জাক, স্যানিটারি ইন্সপেক্টর মো: তারিকুল ইসলাম এবং মেহেরপুর পুলিশ লাইনের একটি টিম।