বর্তমান পরিপ্রেক্ষিত

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ২ ব্যবসায়ী জরিমানা

By মেহেরপুর নিউজ

October 03, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমান অভিযানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মুল্যতালিকা যথাযথভাবে প্রদর্শন না করা, বাচ্চাদের মেয়াদ উত্তীর্ণ চকলেট ও অন্যান্য পণ্য বিক্রয়, লাইসেন্স বহির্ভূতভাবে গ্যাস বিক্রয় ও ভাউচার না রাখাসহ মেয়াদ মুল্য বিহীন পন্য বিক্রয়ের অপরাধে ২ প্রতিষ্ঠানের মালিকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার দুপুরের দিকে মেহেরপুরের মুজিবনগর উপজেলার দারিয়ারপুর ও খানপুর এলাকায় অভিযান চালানো হয়।মেহেরপুর জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সরকারি পরিচালক সজল আহমেদের নেতৃত্বে দারিয়ারপুরে মেসার্স উল্লাস স্টোর নামক প্রতিষ্ঠানে তদারকিতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মুল্যতালিকা যথাযথভাবে প্রদর্শন না করা, বাচ্চাদের মেয়াদ উত্তীর্ণ চকলেট ও অন্যান্য পণ্য বিক্রয়, লাইসেন্স বহির্ভূতভাবে গ্যাস বিক্রয় ও ভাউচার না রাখাসহ মেয়াদ মুল্য বিহীন পন্য বিক্রয়ের অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫ ও ৫১ ধারায় ৬ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া খানপুরে মেসার্স মানিক স্টোরকে ফ্রিজে অস্বাস্থ্যকরভাবে কাচা মাছ-মাংশের সাথে শিশুখাদ্য সংরক্ষণ ও মেয়াদ মুল্য বিহীন পণ্য বিক্রয়ের অপরাধে ৪৩ ধারায় ১ হাজার টাকা জরিমানা করা হয়।অভিযানে অন্যদের মধ্যে কৃষি বিপণন কর্মকর্তা মো: আব্দুর রাজ্জাকসহ মেহেরপুর পুলিশের একটি দল সহযোগিতা করেন।