বর্তমান পরিপ্রেক্ষিত

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমান অভিযানে ২ ব্যবসায়ীর জরিমানা

By মেহেরপুর নিউজ

May 17, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমান অভিযানে মূল্য তালিকা না টানানো সহ মেয়াদোত্তীর্ণ ঔষধ ও অন্যান্যদ্রব্য বিক্রি করার দায়ে দুই ব্যবসায়ীর জরিমানা ।

বুধবার দুপুরের দিকে মেহেরপুরে গাংনীতে এ অভিযান চালানো হয়। মেহেরপুর জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদ এর নেতৃত্বে দুপুরের দিকে মেহেরপুরের গাংনী মেসার্স স্মরনীকা কসমেটিকসে অভিযান চালানো হয়। এ সময় বেশকিছু অসংগতি পরিলক্ষিত হয়।

আমদানিকারকের ট্যাগ বিহীন অবৈধ বিদেশি পণ্য ও তারিখ মুল্য বিহীন নিম্নমানের অননুমোদিত কসমেটিকস বিক্রয় করার অপরাধে প্রতিষ্ঠান মালিক মো: আবির হোসেনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে মেসার্স হুদা মেডিকেল হলে মেয়াদ উত্তীর্ণ ঔষধ ও বিক্রয় নিষিদ্ধ ফিজিশিয়ান স্যাম্পল ঔষধ বিক্রয়ের অপরাধে ৩৭ ও ৫১ ধারায় ৭ হাজার টাকা জরিমানা করা হয়। এবং সতর্ক করে ভালো ঔষধ ও অনুমোদিত ভালো মানের কসমেটিকস বিক্রয়ের বিষয়ে নির্দেশনা দেয়া হয়। অভিযানে সহযোগিতায় করেন জেলা কৃষি বিপণন কর্মকর্তা মোঃ আব্দুর রাজ্জাক, গাংনী উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোঃ মশিউর রহমান।