মেহেরপুর নিউজ :
জাতীয় মৎস্য সপ্তাহ -২০২২ উদযাপনের অংশ হিসাবে মৎস্য সেক্টরে সরকারের সাফল্য বিষয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়েছে। বুধবার দুপুরের দিকে মেহেরপুর সদর উপজেলার সুবিদপুর মাধ্যমিক বিদ্যালয়ে মৎস্য সেক্টরে সরকারের সাফল্য বিষয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
প্রামাণ্যচিত্র অনুষ্ঠানে উপস্হিত ছিলেন জেলা মৎস্য অফিসার রোকনুজ্জান, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মীর মোঃ জাকির হোসেন, মৎস্য জরীপ কর্মকর্তা মোঃ আতাউর রহমান প্রমূখ।