বর্তমান পরিপ্রেক্ষিত

জাতীয় শোক দিবস উপলক্ষে শিশুদের বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

August 12, 2022

মেহেরপুর নিউজ:

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি ও স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের  শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে  মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে শিশুদের চিত্রাংকন, কবিতা আবৃত্তি ও রচনা প্রতিযোগিতা আয়োজন করা হয়।

শুক্রবার সকালে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাইদুর রহমান, পিপি পল্লব ভট্টাচার্য প্রমুখ সেখানে উপস্থিত ছিলেন। প্রতিযোগিতার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিশুরা অংশগ্রহণ করেন।