নিজস্ব প্রতিনিধি :
জাতীয় শোকের মাস উপলক্ষে মেহেরপুর জেলা প্রশাসন শোর্কাত পংক্তিমালা অনুষ্ঠানের আয়োজন করে। শনিবার রাতে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোঃ আতাউল গনি, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইবাদত হোসেন, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদুল আলম, প্রফেসর (অবঃ) হাসানুজ্জামান মালেক, পিপি পল্লব ভট্রাচার্য্য এতে কবিতা আবৃত্তি করেন।