বর্তমান পরিপ্রেক্ষিত

জাতীয় শোক দিবস উপলক্ষে ৩দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচির উদ্বোধন

By মেহেরপুর নিউজ

August 12, 2016

মেহেরপুর নিউজ, ১২ আগষ্ট: জাতীয় শোক দিবস উপলক্ষে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমীর উদ্যোগে ৩দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার রাতে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন তিন দিন ব্যাপী অনুষ্ঠানে উদ্বোধন করেন।

জেলা প্রশাসক পরিমল সিংহের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিল্পকলা একাডেমীর সহ-সভাপতি নুরুল আহামেদ, সদস্য নিশান সাবের। অনুষ্ঠানে অন্যদের মধ্যে ডিডি এলজি হেমায়েত হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মান্নাফ কবীর, পিপি অ্যাড. পল্লব ভট্রচার্য, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক মফিজুর রহমান, সাবেক সম্পাদক সাইদুর রহমান, ডি্এফএ’র সহ-সভাপতি আনোয়ারুল হক শাহী প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে মূল্যবোধের নাটক জাষ্ট ডু ইট অনুষ্ঠিত হয়। নিশান সাবেরের নির্দেশনায় নাটক জাষ্ট ডু ইট এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেন রেপাটেরি থিয়েটারের শিল্পি ওয়াসিম, সোহাগ, শান্ত প্রমুখ। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।