মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৬ ডিসেম্বর: মেহেরপুর গণজাগরণ মঞ্চের উদ্যোগে ৪৩তম মহান বিজয় দিবসে ৩ লাখেরও বেশি বাঙালির সাথে মেহেরপুরেও সমবেতরা এক সময়ে একসঙ্গে গেয়ে উঠলেন “আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি”। কেন্দ্রীয় গণজাগরণ মঞ্চের ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে আজ সোমবার বিকাল ৪ টা ৩১ মিনিটে মেহেরপুর শহীদ সামসুজ্জোহা পার্কে মেহেরপুর গণজাগরণ মঞ্চ এ কর্মসূচি পালন করে। মেহেরপুর গণজাগরণ মঞ্চের অন্যতম মুখপাত্র নিশান সাবেরের সঞ্চালনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমির সহ সভাপতি নূরুল আহম্মেদ, সাধারন সম্পাদক সাইদুর রহমান, মেহেরপুর সরকারী কলেজের সহকারী অধ্যাপক আবদুল্লাহ আল আমিন ধুমকেতু, সংগীত শিল্পী সাবিনা সাত্তার মিতা,একলাসুর রহমান টাবলু, প্রজন্ম ৭১ এর আহবায়ক মাহবুবুল হক মন্টু, সুজনের সাধারন সম্পাদক শামিম জাহাঙ্গির সেন্টু, বঙ্গবন্ধু সাংস্কৃতিক গোষ্ঠির সভাপতি মাহফুজুর রহমান রিটন, জাগো মেহেরপুরের সোয়েবুর রহমান, আরনি থিয়েটরের শেখ মোমিন, জসিউর রহমান বকুল প্রমুখ ।