খেলাধুলা

জাতীয় স্কুল ক্রিকেটে মেহেরপুর উজুলপুর মাধ্যমিক বিদ্যালয় জয়ী

By মেহেরপুর নিউজ

January 23, 2015

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৩ জানুয়ারি: বিসিবি’র উদ্যোগে মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার সহযোগীতায় মেহেরপুর সরকারী কলেজ মাঠে অনুষ্ঠিত জাতীয় স্কুল ক্রিকেট লীগে মেহেরপুর সদর উপজেলার উজুলপুর মাধ্যমিক বিদ্যালয় জয়লাভ করেছে।

শুক্রবার অনুষ্ঠিত খেলায় উজুলপুর মাধ্যমিক বিদ্যালয় ৩৮ রানে মেহেরপুর কবি নজরূল শিক্ষা মঞ্জিলকে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে উজুলপুর মাধ্যমিক বিদ্যালয় ৩৪ ওভার ৩ বলে ১৩৩ রান সংগ্রহ করে সবাই আউট হয়ে যায়। দলের পক্ষে সাইদ ৫০ রান করে। কবি নজরূল শিক্ষা মঞ্জিলের শাহিন ৩টি ও আলামিন, শামিম এবং রাজা ২টি করে উইককেট লাভ করে। জবাবে খেলতে নেমে কবি নজরূল শিক্ষা মঞ্জিল ১৮ ওভার ২ বলে সবকটি উইকেট হারিয়ে ৯৫ রান সংগ্রহ করে। দলের পক্ষে শিমুল ২১ রান করে। উজুলপুর মাধ্যমিক বিদ্যালয়ের সুইট ৪টি উইকেট দখল করে।