মেহেরপুর নিউজ, ০২ ফেব্রুয়ারী : মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত প্রাইম ব্যাংক ইয়াং টাইগার জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টে মেহেরপুর এএলএম জিয়াউল হক ফ্রেন্ডস ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজ জয় লাভ করেছে।
শনিবার অনুষ্ঠিত খেলায় এএলএম জিয়াউল হক ফ্রেন্ডস ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজ ৯৪ রানের বড় ব্যবধানে মোমিনপুর মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে।
প্রথমে ব্যাট করতে নেমে এএলএম জিয়াউল হক ফ্রেন্ডস ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজ ৪১ওভার ১ বলে ১৬৯ রান করে সবাই আউট হয়ে যায়। দলের পক্ষে তাসলিম ৩০ রান করে। মোমিনপুর মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষে রকি ৩ টি উইকেট দখল করে ।
জবাবে থেলতে নেমে মোমিনপুর মাধ্যমিক বিদ্যালয় ২৪ ওভার ৫ বলে সব কটি উইকেট হারিয়ে ৭৫ রান করে। দলের পক্ষে মারুফ ১৪ রান করে। এএলএম জিয়াউল হক ফ্রেন্ডস ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজের মাসুম ৬ উইকেট দখল করে ।