খেলাধুলা

জাতীয় স্কুল ফুটবলে সাহেবপুর মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন

By মেহেরপুর নিউজ

September 24, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৪ সেপ্টেম্বর: ইসলামী ব্যাংক বাংলাদেশ লি:’র উদ্যোগে বাফুফের সহযোগীতায় মেহেরপুর সদর উপজেলার আমঝুপি স্কুল মাঠে অনুষ্ঠিত ইসলামী ব্যাংক জাতয়ি স্কুল ফুটবল টুর্নামেন্টে সাহেবপুর মাধ্যমিক বিদ্যালয় সর উপজেলা চ্যাম্পিয়ন হয়েছে।

বুধবার দুপুরে অনুষ্ঠিত থেলায় সাহেবপুর ২-০ গোলে উজলপুর মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে। বিজয়ীদলের রাসেল ও আলমগীর  গোল ২টি করে। খেলা শেষে মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার নাজনিন সুলতানা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় ইসলামী ব্যাংকেব ব্যবস্থাপক এ এইচ এম মোস্তফা কামাল , বাফুফে প্রতিনিধি রকসী, প্রধান শিক্ষক মামুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।