মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের জাদুখালি মাঠে জনসভাকে সফল করার লক্ষ্যে সকল আয়োজন সম্পন্ন হয়েছে। শুক্রবার বিকেলে জাদুখালি স্কুল মাঠে সমাবেশ অনুষ্ঠিত হবে।
এদিকে বৃহস্পতিবার বিকালে জাদুখালি স্কুল মাঠের প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলন করা হয়েছে। মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাস সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন। এসময় আব্দুস সামাদ বাবলু বিশ্বাস শুক্রবারে জনসভাকে সামনে রেখে সকল প্রস্তুতির কথা তুলে ধরেন।
এ সময় সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও আমঝুপি ইউনিয়নের চেয়ারম্যান বোরহান উদ্দিন আহমেদ চুন্নু মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমাম হোসেন মিলু, জেলা আওয়ামী লীগের সদস্য শামীম আরা হীরা, পিরোজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, শামীম ফেরদৌস, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মমিনুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি তুর্য বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।