বর্তমান পরিপ্রেক্ষিত

জাদুখালীতে আওয়ামী লীগের সমাবেশ সফল করার লক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

February 27, 2021

মেহেরপুর নিউজ:

আগামী ৫ মার্চ মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের জাদুখালী মাঠে আওয়ামী লীগের সমাবেশ সফল করার লক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার রাতে পিরোজপুর ৩নং ওয়ার্ড মোড়ে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। দেলোয়ার হোসেন দয়ালের সভাপতিত্বে সভসা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাস। বক্তব্য রাখেন মেহেরপুর জেলা পরিষদের সদস্য রফিকুল ইসলাম, শহিদুল ইসলাম, জুয়েল বিশ্বাস, লালন বিশ্বাস, শফিকুল ইসলাম প্রমুখ। আগামী ৫ মার্চ জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।