বর্তমান পরিপ্রেক্ষিত

জাপান টোব্যাকো কোম্পানির অফিস অভিযান

By মেহেরপুর নিউজ

February 08, 2021

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে মেহেরপুর শহরের ওয়াবদা সড়কে জাপান টোব্যাকো কোম্পানির অফিস ও গুদামঘরে অভিযান চালিয়ে সরকার নিষিদ্ধ বিপুল পরিমাণ সিগারেটের প্রচারপত্র ও উপহার সামগ্রী উদ্ধার।

সোমবার সকালের দিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রাকিবুল ইসলাম এর নেতৃত্বে এ অভিযান চালানো হয়। গোপন সূত্রে খবর পেয়ে এদিন শহরের ওয়াবদা সড়কস্থ জাপান টোব্যাকো কোম্পানির অফিস ও অফিসের পিছনে একটি গোয়াল ঘরে এ অভিযান চালানো হয়। এখান থেকে বিপুল পরিমাণ বিভিন্ন ধরনের সিগারেটের প্রচারপত্র ও উপহার সামগ্রী উদ্ধার করা হয়। এদিকে এ অভিযানের পর পর আবারো আরেকটি অভিযান চালানো হচ্ছিল।