বর্তমান পরিপ্রেক্ষিত

জাপান টোব্যাকো কোম্পানির প্রতিনিধি আটক

By মেহেরপুর নিউজ

July 19, 2022

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলার নুরপুর মোড়ে সিগারেটের বিজ্ঞাপন ও প্রচার সামগ্রী সহ জাপান টোব্যাকো কোম্পানির প্রতিনিধি আটক। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা আদায় করা হয়েছে।

মঙ্গলবার দুপুরের দিকে মেহেরপুর সদর উপজেলার নুরপুর মোড়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূর আদালত পরিচালনা করেন। এর আগে মেহেরপুর সদর উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর তারিকুল ইসলাম নুরপুর মোড় এলাকায় অভিযান চালিয়ে বাড়াদী গ্রামের আলামিন হোসেনের ছেলে শাফায়েত হোসেন কে আটক করেন। তার নিকট থেকে সিগারেটের বিজ্ঞাপন ও প্রচার সামগ্রী উদ্ধার করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ধুমপান ও তামাকজাত দ্রুব্য ব্যবহার ও নিয়ন্ত্রণ আইন ২০০৫(১৩সালে সংশোধিত) এর ৫ ধারায় ৫শ টাকা জরিমানা আদায় করা হয়। উদ্ধারকৃত সিগারেটের বিজ্ঞাপন ও প্রচার সামগ্রী আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।