রাজনীতি

জামায়াতের নিবন্ধন অবৈধ ঘোষনার প্রতিবাদে মেহেরপুরের বারাদি বাজারে শিবিরের সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল

By মেহেরপুর নিউজ

August 01, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০১ আগষ্ট: জামায়াতের নিবন্ধন অবৈধ ঘোষনা করে হাইকোর্টের দেয়া রায়কে প্রত্যাখ্যান জানিয়ে তার প্রতিবাদে মেহেরপুর চুয়াডাঙ্গা সড়কের বারাদি বাজার নামক স্থানে গাছের গুড়ি ও ডালপালা ফেলে সড়ক অবরোধ  করে বিক্ষোভ মিছিল করে ছাত্রশিবির। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছানোর আগে তারা ছত্রভঙ্গ হয়ে

যায়। পুলিশ স্থানীয় আওয়ামীলীগ নেতাদের সহযোগীতায় সড়ক থেকে গাছের গুড়ি সড়িয়ে  দিলে সড়ক যান চলাচল শুরু হয়। জানা যায, আজ বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে মেহেরপুর সদর উপজেলার বারাদি বাজারে গাংনী উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ডলার মাহমুদের নেতৃত্বে শতাধীক নেতাকর্মী হাইকোর্টের দেয়া জামায়াতের নিবন্ধন অবৈধ ঘোষনার রায়কে প্রত্যাখ্যান জানিয়ে  সড়ক অবরোধ করে  বিক্ষোভ মিছিল করে। তবে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌছানোর আগে তারা ছত্রভঙ্গ হয়ে যায়।