বর্তমান পরিপ্রেক্ষিত

জামায়াত- বিএনপির অবরোধের প্রতিবাদে মেহেরপুরে মোটরসাইকেল শোভাযাত্রা

By মেহেরপুর নিউজ

November 02, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুরে জামায়াত বিএনপির তিন দিনের অবরোধের প্রতিবাদে মেহেরপুর জেলা যুবলীগের যুগ্ন আহবাযক সরফরাজ হোসেন মৃদুলের নেতৃত্বে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে মেহেরপুর জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক শহীদ সরফরাজ হোসেন মৃদুলের নেতৃত্বে মেহেরপুর কমিউনিটি সেন্টারের সামনে থেকে শুরু করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মেহেরপুর শহীদ শামসুদ্দোহা নগর উদ্যানে এসে মোটরসাইকেল শোভাযাত্রা শেষ করা হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে মেহেরপুর জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক সরফরাজ হোসেন মৃদুলের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর সদর উপজেলা যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন আনু, পৌর যুবলীগের সভাপতি শেখ কামাল, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তৌহিদ প্রমুখ। এই সময় সেখানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুবলীগ নেতা নাসির হোসেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, যুবলীগ নেতা সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।