বর্তমান পরিপ্রেক্ষিত

জামায়াত-শিবিরের নৈরাজ্যর প্রতিবাদ ও যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জেলা মুক্তিযোদ্ধা সংসদ

By মেহেরপুর নিউজ

March 05, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৫ মার্চ: সারাদেশে জামায়াত শিবিরের সহিংস তান্ডব,শহীদ মিনার ভাংচুর,জাতীয় পতাকা অবমাননা,মসজিদের ভিতরে অগ্নি সংযোগের প্রতিবাদ ও যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে শহরে বিক্ষোভ মিছিল করেছে মেহেরপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদ । আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে মেহেরপুর প্রেসক্লাব চত্বর থেকে জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল কাশেমের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে এসে শেষ হয়। মিছিলে মুক্তিযোদ্ধা শেখ লোকমান হেকিম,যুদ্ধকালীন কমান্ডার আব্দুল হান্নান,রহমতুল্লাহ,মতিয়ার রহমান ,মিনারুল ইসলাম সহ মেহেরপুরের বিভিন্ন মুক্তিযোদ্ধারা অংশ গ্রহন করেন। মিছিল শেষে মেহেরপুর প্রেসক্লাব চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল কাশেম,ডেপুটি কমান্ডার মতিয়ার রহমান বচ্চু প্রমুখ।