বর্তমান পরিপ্রেক্ষিত

জামিনে মুক্ত হলেন সদর উপজেলা চেয়ারম্যান বিজন

By মেহেরপুর নিউজ

November 18, 2018

মেহেরপুর নিউজ, ১৮ নভেম্বর: উচ্চ আদালত থেকে জামিন পেয়ে কারা মুক্ত হলেন মেহেরপুর সদর উপজেলা চেয়ারম্যান ও সদর উপজেলা বিএপি‘র সভাপতি অ্যাড. মারুফ আহমেদ বিজন ।

রবিবার বিকালের দিকে তিনি মেহেরপুর জেলা কারাগার থেকে মুক্তি লাভ করেন। এসময় দলের নেতাকর্মরা তাকে স্বাগত জানান। ১৭ দিন কারাভের পর তিনি হাই কোর্ট থেকে জামিনে মুক্তি পান। উল্লেখ্য ৩১ অক্টোবর রাত ১০ টার দিকে শহরের তাঁর নিজস্ব ‘ল’ চেম্বার থেকে তাকে আটক করা হয়। মেহেরপুর-১ আসনের সাবেক এমপি ও জেলা বিএনপি‘র সভাপতি মাসুদ অরুন তার জামিনের বিষয়টি নিশ্চত করেন।