বর্তমান পরিপ্রেক্ষিত

জাহাঙ্গীর আলম বদলি : মতিয়ার রহমান নতুন ওসি

By মেহেরপুর নিউজ

October 01, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০১ অক্টোবর: মেহেরপুর সদর থানার ওসি জাহাঙ্গীর আলমকে বদলি করা হয়েছে। সাথে সাথে মতিয়ার রহমানকে মেহেরপুর সদর থানার ওসি হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। দিনাজপুর জেলার ছেলে মতিয়ার রহমান ইতঃপূর্বে মেহেরপুর ডিবি পুলিশের ওসি, ডিআই-১ ও গাংনী থানার ওসি হিসেবে মেহেরপুরে দায়িত্ব পালন করেছেন। রোববার রাতে বিদায়ী ওসি নবাগত ওসি মতিয়ার রহমানের কাছে দায়িত্বভার বুঝে দেন।