সাহাজুল সাজু :
মেহেরপুর জেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ গাংনী উপজেলার জােড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করেন খুলনা অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ হোসাইন শওকত।
এসময় উপস্থিত ছিলেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা,উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সাদ্দাম হোসেন,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হোসনে মোবারক।
মঙ্গলবার বিকেলে অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ হোসাইন শওকত বিদ্যালয়টিতে প্রবেশ করতেই বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসান আল নূরানী তাকে ফুলেল শুভেচ্ছা জানান। পরিদর্শনে এসে তিনি বিদ্যালয়টির শিক্ষা,খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রম দেখে অভিভূত হউন।
পরিদর্শনকালে তিনি বলেন,মানব মনের অক্সিজেন ঘাটতি পূরণে বিদ্যালয়টি অনেক ভূমিকা রাখবে। কারণ,একটি মফস্বলে গড়ে উঠা শিক্ষাপ্রতিষ্ঠান তাদের যে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তাই এটা একটি দেশের জন্য উদাহরণ। আমি মনে করি প্রত্যেকটি বিদ্যালয় এভাবে পরিচালনা করা উচিত। কারণ,এ বিদ্যালয়টি শুধু শিক্ষা দেয়না। পাশাপাশি খেলাধূলা,সাংস্কৃতিসহ নানামুখি কার্যক্রম হাতে নিয়েছে।