বর্তমান পরিপ্রেক্ষিত

জিনিয়াস ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

By মেহেরপুর নিউজ

February 24, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জিনিয়াস ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের উদ্যোগে জিনিয়াস ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

শুক্রবার দুফুরে মেহেরপুর স্টেডিয়াম মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। মেহেরপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মনিরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। জিনিয়াস ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রীতা পারভিনের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন পরিচালক আল-আমিন ইসলাম বকুল,উপাধাক্ষ শামসুর রহমান টুটুল।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে জিনিয়াস ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক তারিকুজ্জামান রিপন, জোহরা খাতুন, হাবিবুর রহমান, আবু বক্কর, নাহিন ইসলাম, শামিমা নাসরিন জীতা, হাসিবা খাতুন,মনিরা খাতুন, সোহেল রানা, রাশিদুল ইসলাম, রাসেল রানা, ওবায়দুর রহমান, রিপন আলী, ওবায়দুর রহমান, এইচএম মানিক, আরিফ হাসান, জামিরুল ইসলাম, মিলন আলী, রমজান আলী, রুমেল বিশ্বাস, শামিম রেজা, মনিরা পারভিন মালা, আব্দুর রহমান, জুয়েল আলী, লিটন হোসেন, রোকসানা আক্তার, রোকনুজ্জামান, রুনা খাতুন, তারিক আজিজ, রাশিদুল ইসলাম, শাহজাহান, রেজাউল করিম খান, ইমাম রেজা, ফজলুল করিম প্রমুখ ও উপস্থিত ছিলেন।