মেহেরপুর নিউজ:
মেহেরপুর জিনিয়াস ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজের উদ্যোগে ২০২৫ সালের বার্ষিক পরীক্ষায় ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারী এবং শ্রেণী কার্যক্রমে শতভাগ উপস্থিতি নিশ্চিত করা শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
বুধবার সকালে প্রতিষ্ঠান প্রাঙ্গনে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জিনিয়াস ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রিতা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ শামসুর রহমান টুটুল।
বক্তারা শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা ও উপস্থিতির গুরুত্ব তুলে ধরে ভবিষ্যতে আরও ভালো ফলাফলের জন্য উৎসাহ প্রদান করেন।
অনুষ্ঠানের শেষে ২০২৫ সালের বার্ষিক পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী এবং শতভাগ উপস্থিতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক হাবিবুর রহমান, মনিরা পারভিন, জুলিয়া নাসরিন, তাওহিদুল ইসলাম, ওবায়দুর রহমান, হাসিবুর রহমানসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।