মেহেরপুর নিউজঃ
মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জিসান স্মৃতি ফুটবল টুর্নামেন্টে মেহেরপুর স্পোটিং ক্লাব জয়লাভ করেছে।
শনিবার বিকালে অনুষ্ঠিত খেলায় মেহেরপুর স্পোটিং ক্লাব টাইব্রেকারে ৪-৩ (২-২) গোলে খানপুর ফুটবল একাদশকে পরাজিত করে।
নির্ধারিত সময় খেলাটি ২-২ গোলে অমীমাংসিত হবে শেষ হওয়ায় টাইব্রেকারের আশ্রয় নিতে হয়। টাইব্রেকারে মেহেরপুর স্পোর্টিং ক্লাবের মাসুম, তানভীর,ঋত্বিক ও সেলিম একটি করে গোল করেন।