বর্তমান পরিপ্রেক্ষিত

জিসান স্মৃতি ফুটবল টুর্নামেন্টে সুবিদপুর একাদশ জয়ী

By মেহেরপুর নিউজ

September 22, 2024

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জিসান স্মৃতি ফুটবল টুর্নামেন্টে সুবিদপুর একাদশ জয়লাভ করেছে। রবিবার বিকেলে অনুষ্ঠিত খেলায় সুবিদপুর একাদশ ১-০ গোলে মেহেদী স্মৃতি ক্লাবকে পরাজিত করে। বিজয়ী দলের নাহিদ জয় সূচক গোলটি করেন। খেলায় নাহিদ ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন। খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার তুলে দেওয়া হয়।